আজ (রোববার, ২২ মার্চ) ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির উদ্যোগে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এসব হাসপাতালে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় তারা ঈদের ছুটির মধ্যেও দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে দায়িত্ব পালনরত চিকিৎসকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাদের ধন্যবাদ জানান।
আরও পড়ুন:
এরই ধারাবাহিকতায় আজও জাতীয় কিডনি রোগ ও ইউরোলজি ইনস্টিটিউটে জরুরি সেবায় নিয়োজিত চিকিৎসকদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয় এবং তাদের হাতে ধন্যবাদপত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাবের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও প্রতিষ্ঠানটির নেফ্রোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শাহ নেওয়াজ দেওয়ান, বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রাশেদ আনোয়ার, আবাসিক চিকিৎসক ডা. সৈয়দ রানা কবির, আবাসিক সার্জন ডা. সানাউল্লাহসহ সংশ্লিষ্ট চিকিৎসক ও ড্যাব নেতারা।





