গত ২৪ ঘণ্টায় রামেকে হাম উপসর্গ নিয়ে ভর্তি ২৯ জন

রাজশাহী
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
স্বাস্থ্য
0

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গেল চব্বিশ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর ঘটেনি। তবে হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে আরও ২৯ জন।

আজ (শুক্রবার, ১০ এপ্রিল) সকাল ১১টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও মুখপাত্র শংকর কে বিশ্বাস এসব তথ্য নিশ্চিত করেন।

হাসপাতালের মুখপাত্র জানান, রামেক হাসপাতালের তিনটি ওয়ার্ডে এখন ১৩৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি আছেন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৫ জন। উপসর্গ নিয়ে এপর্যন্ত মোট ৫০৮ জন রোগী ভর্তি হয়েছে।

আরও পড়ুন:

এপর্যন্ত হাম রোগের উপসর্গ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৪৮ জন শিশুর।

রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে আসা রোগীদের অধিকাংশ রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা ও নাটোর ছাড়াও ফরিদপুর, কুষ্টিয়া থেকে আসা।

আরও পড়ুন:

বেশিরভাগ ক্ষেত্রে ৫ থেকে ৯ মাসের কম বয়সী শিশুরা ভর্তি হচ্ছে বলেও জানান তিনি।

এসএস