সিলেটে হাম উপসর্গে ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু

হামে আক্রান্ত শিশু
এখন জনপদে
স্বাস্থ্য
0

সিলেটে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৯ মাস বয়সী শিশুটি। মৃত শিশুটি সিলেট সদরের বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও হামসদৃশ উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে।

এছাড়াও, গত ২৪ ঘণ্টায় নতুন ৯ রোগী ল্যাব টেস্টে শনাক্ত হয়েছে। একই সময়ে এ রোগের উপসর্গ নিয়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরে মারা যাওয়া শিশুদের মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে। তাদের অধিকাংশই হৃদরোগ, নিউমোনিয়া, শ্বাসকষ্ট ও জন্ডিসসহ নানা জটিল রোগে ভুগছিল। যার কারণ হিসেবে শিশুদের পুষ্টিহীনতার অভাবকে দায়ী করছেন চিকিৎসকরা।

আরও পড়ুন:

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন প্রায় ২৮০ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছেন ৬৬ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় ১৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

ইএ