চাঁদপুরে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

হাসপাতালে হাম ওয়ার্ড
স্বাস্থ্য
0

চাঁদপুরে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল (বুধবার, ২০ মে) কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এক বছর বয়সী ফাইজা ইসলাম।

শিশু ফাইজা ইসলামের বাড়ি কচুয়া উপজেলার কাদলা এলাকায়।

হাসপাতাল সূত্র জানায়, জ্বর ও শরীরে র‌্যাশ বা লালচে দাগ নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে অবস্থার অবনতি হলে তার মৃত্যু হয়। এ নিয়ে চাঁদপুর জেলায় হাম ও হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।

আরও পড়ুন:

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আক্রান্ত শিশুদের চিকিৎসা ও পরিস্থিতি পর্যবেক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সঙ্গে অভিভাবকদের শিশুদের টিকাদান নিশ্চিত করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ।

তথ্যমতে, চাঁদপুর জেলায় ৬ শতাধিক শিশু হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছে। দুই শতাধিক শিশু হাম শনাক্ত হয়েছে।

এফএস