বাফুফেকে এক হাজার ফুটবল উপহার দিলো পাকিস্তান

বাফুফেকে ফুটবল উপহার দিলো পাকিস্তান
ফুটবল
এখন মাঠে
12

বাংলাদেশ ফুটবলের উন্নয়নে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ( বাফুফে) ১ হাজার ফুটবল উপহার দিয়েছে বাংলাদেশ নিযুক্ত পাকিস্তান হাইকমিশন।

আজ (বুধবার, ৮ জুলাই) বাফুফে আর্টিফিসিয়াল টার্ফে এক অনুষ্ঠানের মাধ্যমে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কাছে ফুটবলগুলো হস্তান্তর করে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

আরও পড়ুন:

তৃণমূল পর্যায়ে ব্যবহারের জন্য এসব ফুটবল বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।

ভবিষ্যতে ফুটবলারদের চিকিৎসা ক্ষেত্রে পাকিস্তানের কাছ থেকে সহযোগিতা চান সভাপতি। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব ১৭ নারী দলকে দুইভাগে ভাগ করে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয় বাফুফের অফিসিয়াল টার্ফে।

এফএস