সিলেটে হাম ও উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

হাসপাতালে হাম ওয়ার্ড
স্বাস্থ্য
0

গেল ২৪ ঘণ্টায় সিলেটে হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। বরিশালে ও ভোলায় একজন করে আরও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুধু সিলেট জেলায় এ পর্যন্ত হামে আক্রান্তের সংখ্যা এক হাজার ৫৭৬ জন।

হামে মোট মৃত্যুর সংখ্যা ৪২ জন। হাম প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত রোগীর চাপে বেড না পেয়ে অনেকেরই ঠাঁই হচ্ছে হাসপাতালের মেঝেতে।

নিউমোনিয়া, হার্ট ফেইলর, ব্রংকাইটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন শিশুরা। তবে, চিকিৎসকরদের দাবি, হামে প্রতিরোধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে, বাড়ানো হচ্ছে সেবার পরিসর।

এফএস