হাম ও উপসর্গ নিয়ে এক দিনে আরও ১৭ শিশুর মৃত্যু

হাসপাতালে হামে আক্রান্ত শিশুরা
স্বাস্থ্য
0

দেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হাম শনাক্ত হয়েছিল এক শিশুর। আর হামের উপসর্গে মারা গেছে ১৬ শিশু।

আজ (সোমবার, ২৫ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৪৫৮ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ৮৭ জন। মোট মৃত্যু ৫৪৫ জন।

আরও পড়ুন:

প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে সারা দেশে আরও ১ হাজার ১২৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেয়া রোগীর সংখ্যা ৬৪ হাজার ৯৪০।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, সবশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগী শনাক্তের সংখ্যা ৯৭। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৮ হাজার ৭১৯ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।

এফএস