রামেকে হাম রোগের উপসর্গ নিয়ে কমেছে শিশু মৃত্যু হার

রামেকের শিশু ওয়ার্ড
এখন জনপদে
স্বাস্থ্য
0

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা কমে এসেছে। গত দেড় মাসে এ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে কোনো শিশুর মৃত্যুর ঘটনা ঘটেনি।

সর্বশেষ গত ৬ মে একজন শিশু মারা যায়। সঠিক সময়ে টিকা প্রদান কর্মসূচির পর শিশু মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমে এখন প্রায় শূন্যের কোটায়। ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত হাম উপসর্গ নিয়ে ৫৭ শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ সময় চিকিৎসা নেন অন্তত এক হাজার ১৯ শিশু। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৪৫ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি ৮ জন, সুস্থ হয়ে বাসায় ফিরেছে ৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় কোনো শিশু মৃত্যুর ঘটনা ঘটেনি।

রামেক মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, অভিভাবকদের সচেতনতা ও চিকিৎসকদের নিরলস পরিশ্রম, সময়মতো হামের টিকা দান কর্মসূচি শিশু মৃত্যু ও আক্রান্তের সংখ্যা কমে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি শূন্যের কোটায় নেমে আসবে।

জেআর