দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

হামে আক্রান্ত শিশু
স্বাস্থ্য
0

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ (মঙ্গলবার, ২৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৫৯৩ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু। মোট ৬৮৬ শিশু মারা গেছে।

আরও পড়ুন:

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ৯৪ হাজার ৭৬৪ শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯৭ শিশুর।

এফএস