২৪ ঘণ্টায় হাম উপসর্গে নিহত ৫

হাসপাতালে হাম ওয়ার্ডে রোগী ও স্বজনরা
দেশে এখন
স্বাস্থ্য
0

গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ (বুধবার, ১৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল থেকে আজ সকাল ৮টা পর্যন্ত মোট ৫ জন শিশু হাম উপসর্গে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে এখন পর্যন্ত হাম উপসর্গে মোট মৃত্যু হয়েছে ৬৭৬ জনের। আর নতুন করে আক্রান্ত হয়েছে ১৭২ জন। এ নিয়ে এখন পর্যন্ত মোট হামে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৯০৭ জন।

এর আগে, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে জানানো হয় ২৪ ঘণ্টায় নতুন ৯৯০ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

ইএ