হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি শিশু
স্বাস্থ্য
0

দেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও তিনজন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৫ জন। আজ (বুধবার, ২৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও উপসর্গে মৃত্যু সংখ্যা দাঁড়াল ৮৩১ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ৯৫ জন এবং হামের উপসর্গে প্রাণ গেছে ৭৩৬ জনের।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯ হাজার ৩৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৫ হাজার ১৯৮ শিশু।

জেআর