ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ১৫ জন নাবিকসহ পণ্যবাহী জাহাজ আটক ইউক্রেন বন্দরে

ইউক্রেন বন্দরে আটক জাহাজ
বিদেশে এখন
0

কৃষ্ণ সাগরে অব্যাহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের চোর্নোমরস্ক বন্দরে আটকে আছে একটি পণ্যবাহী জাহাজ। যেখানে ১৫ জন নাবিকের মধ্যে ১৩ জনই ভারতীয়। ভারতীয় নাবিকদের ইউনিয়ন এফএসইউআই তাদের জাহাজ থেকে ধারণ করা একটি ভিডিও শেয়ার করেছে।

ভিডিওতে দেখা যায়, একটি জাহাজের আগুন ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছে। এই বন্দরের পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে নাবিকরা। যেকোনো সময় তারাও হামলার শিকার হতে পারেন।

কৃষ্ণ সাগরের বন্দরটির কাছে রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাতে চরম আতঙ্কে দিন কাটছে আটকা পড়া ভারতীয় নাবিকদের। তাদের নিরাপত্তা নিশ্চিতে এবং দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে ভারত সরকার, জাহাজ মালিক, জাহাজের পতাকাবাহী রাষ্ট্র এবং অন্যান্য কর্তৃপক্ষকে আহ্বান জানানো হয়েছে।

ইএ