হাম উপসর্গ নিয়ে দেশে আরও ৩ শিশুর মৃত্যু

হামে আক্রান্ত শিশু
স্বাস্থ্য
0

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিন শিশু মারা গেছে। আজ (শনিবার, ১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৪৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ শিশু। হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মোট ৮৪০ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন:

এছাড়া ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ১৮০ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ শিশু।

এফএস