এসময় তিনি বলেন, ‘সংক্রমণের চিকিৎসার জন্য শুধু অ্যান্টিবায়োটিকের ওপর নির্ভর করলেই হবে না। সংক্রমণ প্রতিরোধে বেশি গুরুত্ব দিতে হবে।’
সংক্রমণে বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেন, ‘বড় ধরনের রোগ ও সংক্রমণ প্রতিরোধ করতে হলে আমাদের ধারাবাহিকভাবে কাজ করতে হবে। তা ছাড়া সংক্রমণ প্রতিরোধে সবার মধ্যে সংক্রমণ সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।’
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দার বলেন, ‘সংক্রমণ প্রতিরোধে ব্যক্তিগত পরিচ্ছন্নতার সঙ্গে হাসপাতালের পরিচ্ছন্নতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। বর্জ্য ব্যবস্থাপনায় শুধু সরকারি নয় বেসরকারি হাসপাতালগুলোকেও এর আওতায় নিয়ে আসতে হবে।’





