
ফরিদপুরে ৫ মাসে হামে ২০ শিশুর মৃত্যু; ঈদের ছুটিতে বাড়ছে সংক্রমণ
ফরিদপুরে ঈদের ছুটির পর থেকেই হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত এক সপ্তাহে (২৬ মে থেকে ২ জুন) এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ছয়টি শিশু। আর চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২ জুন (৫ মাস ২ দিন) পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় ২০ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে জেলায় মোট ২ হাজার ২৩৮ জন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

কঙ্গো ও উগান্ডায় বাড়ছে ইবোলা ভাইরাস সংক্রমণের সংখ্যা
কঙ্গো ও উগান্ডায় বাড়ছে ইবোলা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। দেশ দুটিতে ২শ' ২৩ জনের মৃত্যু এবং প্রায় এক হাজার সন্দেহভাজন রোগীর খবর দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া ব্রাজিলে সন্দেহভাজন ইবোলা আক্রান্তের ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে রয়টার্স।

কঙ্গোতে দ্রুত ছড়াচ্ছে ইবোলা; হাসপাতালে জায়গা সংকট
গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআরসি) নতুন করে ইবোলা ভাইরাস ছড়িয়ে পড়ায় গভীর উদ্বেগ তৈরি হয়েছে। আন্তর্জাতিক সহায়তা সংস্থা ও স্বাস্থ্যকর্মীরা সতর্ক করে বলেছেন, দেশটির ভঙ্গুর স্বাস্থ্যব্যবস্থা পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে এবং সংক্রমণ নিশ্চিত আক্রান্তের সংখ্যার চেয়েও বেশি এলাকায় ছড়িয়ে পড়েছে বলে আশঙ্কা রয়েছে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আফ্রিকায় ইবোলা সংক্রমণ: মহামারির আশঙ্কা, সিডিসির সঙ্গে কাজের আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার
মধ্য আফ্রিকার দেশ গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ইবোলা ভাইরাসের নতুন স্ট্রেইন 'বুন্দিবুগিও'। এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ গেছে অন্তত ৮০ জনের। ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে আড়াইশোর বেশি মানুষের শরীরে। আফ্রিকার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) আশঙ্কা নতুন স্ট্রেইনের সংক্রমণ রোধে কোনো ভ্যাকসিন না থাকায় দ্রুত মহামারি আকার ধারণ করতে পারে ইবোলা। আফ্রিকান সিডিসির সঙ্গে যৌথভাবে ইবোলা মোকাবিলায় কাজ করার আশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার।

মানিকগঞ্জে অপচিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ইউনাইটেড হাসপাতালে ‘অপচিকিৎসায়’ এক গৃহবধূর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল (শুক্রবার, ১৫ মে) বিকেল ৪টা ২২ মিনিটে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জে হামের প্রাদুর্ভাব: হাসপাতালে উপচে পড়া ভিড়, চিকিৎসা চলছে মেঝেতেও
চাঁপাইনবাবগঞ্জে ছড়িয়ে পড়েছে ভাইরাসজনিত রোগ হাম। সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুরে শিশুদের মধ্যে এ রোগ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে, যা অভিভাবক ও স্বাস্থ্য বিভাগকে উদ্বিগ্ন করে তুলেছে। প্রতিদিনই নতুন নতুন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে বেড সংকটে অনেককে মেঝেতে বা সিঁড়িতেও চিকিৎসা নিতে হচ্ছে। চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে টিকা কার্যক্রম চলমান রয়েছে দ্রুত হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে দাবি চিকিৎসকদের।

হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
আগামী কয়েক দিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত। তিনি বলেছেন, বৈজ্ঞানিক পদ্ধতিতে তথ্য বিশ্লেষণ করে দেশের ১৮টি জেলার অধিক ঝুঁকিপূর্ণ ৩০টি উপজেলাকে শনাক্ত করা হয়েছে। এসব এলাকায় সংক্রমণ নিয়ন্ত্রণে গত ৫ এপ্রিল থেকেই জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে মন্ত্রণালয়।

ভ্যাকসিন বা টিকা কীভাবে কাজ করে? কেন এটি শিশুর জন্য জীবন রক্ষাকারী
সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে শিশুদের মধ্যে হামের সংক্রমণ (Measles outbreak) বৃদ্ধি পাওয়ায় টিকাদানের গুরুত্ব নতুন করে আলোচনায় এসেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকাদানের হার বা কভারেজ (Vaccination coverage) কমে যাওয়াই এই রোগ ছড়িয়ে পড়ার অন্যতম কারণ। একটি ছোট ইনজেকশন কীভাবে বড় বড় রোগ প্রতিরোধ করে, তা জানা প্রতিটি অভিভাবকের জন্য জরুরি।

হামের টিকা কত মাস বয়সে দিতে হয়
দেশে হঠাৎ করেই হামের (Measles outbreak) সংক্রমণ বেড়ে যাওয়ায় অভিভাবক, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই রোগটি শ্বাসতন্ত্রের মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং সঠিক সময়ে চিকিৎসা ও প্রতিষেধক না পেলে শিশুর জীবন ঝুঁকিতে ফেলতে পারে। হাম প্রতিরোধের একমাত্র এবং সবচেয়ে কার্যকর উপায় হলো নির্দিষ্ট বয়সে শিশুকে টিকা (Vaccination) দেওয়া।

মস্তিষ্কখেকো অ্যামিবার রহস্য কেবলই জটিল হচ্ছে ভারতে
মস্তিষ্কখেকো অ্যামিবার রহস্য কেবলই জটিল হচ্ছে ভারতে। ১৯ জনের মৃত্যুর পর উচ্চ সতর্ক কেরালা রাজ্য। চলতি বছর রাজ্যটিতে সংক্রমণ হয়েছে ৬৯ জনের দেহে। গেলবছর গুচ্ছ সংক্রমণের ঘটনায় একটি পানির প্রবাহকে দায়ী করা হলেও এবছর রোগের উৎস শনাক্ত করতে গিয়ে দিশেহারা প্রশাসন।

কেমন গেলো এবারের এইচএসসির প্রথম পরীক্ষা?
বাংলা প্রথম পত্র পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো প্রথম দিনের এইচএসসি পরীক্ষা। এমসিকিউ প্রশ্ন কঠিন হয়েছে বলে জানান অনেক শিক্ষার্থী। গেলো বছরের তুলনায় বেশিরভাগ বোর্ডে পরীক্ষার্থী কমলেও রাজশাহী ও ময়মনসিংহ বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে। প্রথম দিনের পরীক্ষায় প্রতিটি কেন্দ্রে করোনা ও ডেঙ্গু সংক্রমণ ঠেকাতে নেয়া হয় বাড়তি সতর্কতা।

করোনার উপসর্গ নিয়ে আসছেন হাসপাতালে, ফিরছেন ঠাণ্ডা-জ্বরের ওষুধ নিয়ে
চাঁপাইনবাবগঞ্জের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিট সংকটের কারণে বন্ধ আছে করোনা শনাক্তের পরীক্ষা। ফলে হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা ঠাণ্ডা-জ্বরের ওষুধ নিয়ে বাড়ি ফিরছেন। এতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা তাদের। তবে খুব শিগগিরই করোনা পরীক্ষার কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।