দুর্গম চরাঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছাতে তৈরি হচ্ছে ভাসমান ‘স্বাস্থ্য তরী’

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত
দেশে এখন
স্বাস্থ্য
0

দুর্গম, চর ও প্রান্তিক এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ভাসমান ‘স্বাস্থ্য তরী’ হাসপাতাল তৈরির এ উদ্যোগ নেয়ার বিষয় জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

আজ (শুক্রবার, ১৮ সেপ্টেম্বর) বিকেলে বাদামলী স্টিমার ঘাটে ভাসমান হাসপাতাল ‘স্বাস্থ্য তরী’ এর পরিদর্শন শেষে এসব বলেন তিনি।

এসময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিশন অনুযায়ী স্বাস্থ্য খাতে উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় ও নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ হাসপাতাল প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করবে।’

তিনি আরও বলেন, ‘জনগণের চাহিদা অনুযায়ী, এ হাসপাতাল নারী স্বাস্থ্য, স্বাভাবিক ডেলিভারি নিশ্চয়তা, শিশু স্বাস্থ্য নিশ্চিতে কাজ করবে। ঢাকা থেকে একটি মেডিকেল টিম যাবে এসব এলাকায় স্বাস্থ্য সেবা দিতে।’

এসময় নৌপরিবহণ প্রতিমন্ত্রী রাজিব আহসান জানান, প্রান্তিক এলালায় এ ব্যবস্থা সফল হলে আরও ব্যাপক পরিসরে কাজ করা হবে।

জেআর