স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশের জাতীয়তাবাদের ভিত্তি রচনা হয়েছে ৭ নভেম্বর। দেশের স্বাধীনতায় যেমন কারও একক অবদান নেই, তেমনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবসও সবার। যারা সমালোচনা করে, তারা স্বাধীনতা বিরোধী।’
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘সব ষড়যন্ত্র উপেক্ষা করে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’
এসময় সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পক্ষপাতি না করে দেশের স্বার্থে সবাইকে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এসময় ২৪ গণঅভ্যুত্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘২৪ গণঅভ্যুত্থান একদিনে আসেনি, এটি সবার।’
এসময় সিভিল সার্ভিসের সবাইকে নিরপেক্ষভাবে নির্বাচনী দায়িত্ব পালনের আহ্বান করে মন্ত্রী বলেন, ‘প্রজাতন্ত্রের সঠিক সেবায় নিয়োজিত থাকলে দেশে আর কোনো অপশক্তি তৈরি হবে না।’
আলোসভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার বলেন, ‘৭ নভেম্বর দেশকে নতুন রুপে ফিরিয়ে এনেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।’





