‘টাস্কফোর্স আয়রন গেট’ নামের এ ইউনিটটির মূল কার্যালয় হবে ফ্লোরিডার টাম্পায়। সেন্টকম জানিয়েছে, ইরানের স্থল সীমান্ত ও কাস্পিয়ান সাগর দিয়ে উন্নত অস্ত্র ব্যবস্থা, দ্বৈত-ব্যবহারযোগ্য প্রযুক্তি, নিষেধাজ্ঞাভুক্ত উপাদান এবং অবৈধ অর্থের লেনদেন বন্ধে যুক্তরাষ্ট্রের অন্যান্য সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে এ টাস্কফোর্স।
বিবৃতিতে আরও বলা হয়, হরমুজ প্রণালি ও ইরানি বন্দরগুলোতে টানা মার্কিন নৌ-অবরোধের কারণে সাম্প্রতিক মাসগুলোতে ইরান ২৫ বিলিয়ন ডলারের বেশি মূল্যের অপরিশোধিত তেল রপ্তানি করতে পারেনি।
সেন্টকমের বর্তমান কমান্ডার এডমিরাল ব্র্যাড কুপার বলেন, ‘মার্কিন আন্তঃসংস্থা অংশীদারদের সঙ্গে সেন্টকমের এ সহযোগিতা জোরদার হওয়ায় সন্ত্রাসবাদে অর্থায়ন, অস্ত্রের কারখানা পুনর্নির্মাণ এবং নিজেদের সামরিক বাহিনীকে পুনরায় সুসজ্জিত করার ক্ষেত্রে ইরানের সক্ষমতা আরও সীমিত হয়ে পড়বে।’





