একই সময়ে ১ হাজার ২৯১ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। আর নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জনকে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত করা হয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ৯১০ জনের হাম নিশ্চিত হয়েছে।
এ সময়ে সন্দেহজনক হাম রোগীদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮০ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪৮ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর মৃত্যু হয়েছে ছয়জনের।





