দীপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পূর্ব শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ওরফে মোকা শেখের মেয়ে। ২০২৪ সালে দীপালী গৃহকর্মী হিসেবে লেবাননে যায়। সেখানে সে গৃহকর্মী হিসেবে একটি পরিবারের সঙ্গে বসবাস করতেন।
জানা গেছে, এ দিন দিপালী যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণে তার কফিলের (চাকুরিদাতা) পরিবারেরও ৬ সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:
ছোট বোন লাইজু বেগম জানান, দুই ভাই তিন বোনের মধ্যে দীপালী ছিলেন চতুর্থ। তার মরদেহ বৈরুতের রফিক হারিরী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এখন মরদেহ দেশে আনার চেষ্টা চলছে। বৈরুতে থাকা বাংলাদেশিদের মাধ্যমে খবর পেয়ে দূতাবাসেও যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, ‘স্থানীয়ভাবে বিষয়টি আমরা জেনেছি। মরদেহ দেশে আনতে পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে। রেমিট্যান্স যোদ্ধা দিপালীর মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক জানাচ্ছি।’




