নারায়ণগঞ্জে অবৈধ জ্বালানি তেল মজুতের অভিযোগে গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
এখন জনপদে
1

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বার্মা স্ট্যান্ড এলাকায় অবৈধভাবে মজুতকৃত সাড়ে ১৩ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফয়েজ উদ্দিনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মেহেদী এন্টারপ্রাইজ নাম প্রতিষ্ঠানের অবৈধভাবে মজুতকৃত ডিজেলসহ দুটি ট্যাংক লরি জব্দ এবং ফিলিং স্টেশনের মিটার সংযুক্ত ট্যাংক সিলগালা করা হয়।

এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়েরের জন্য আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজউদ্দিন। এ সময় জড়িত দুইজন কর্মচারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন; মো. জসিম (৩৮) এবং মোহাম্মদ হোসেন ভূঁইয়া (৩০)।

আরও পড়ুন:

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, অভিযানকালে ট্যাংক লরিগুলোর বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় (নারায়ণগঞ্জ-চ-০১-০০২৯ এবং পিরোজপুর-ঢ-৪১-০০৪৮ নম্বরবিশিষ্ট) দুটি ট্যাংক লরি জব্দ করা হয়। এসব লরিতে মোট আনুমানিক ১৩ হাজার ৫০০ লিটার ডিজেল মজুত ছিলো। এছাড়াও, জ্বালানি সরবরাহে ব্যবহৃত দুটি ফিলিং স্টেশন মিটার জব্দ করা হয়েছে।

জব্দকৃত ট্যাংক লরি দুটি পরবর্তীতে সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে নেয়া হয়েছে।

এফএস