গোপনীয়তা নিয়ে বিভ্রান্তি; মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা

মেটা ও সামাজিক যোগাযোগমাধ্যম
তথ্য-প্রযুক্তি
0

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্ত করার দায়ে মার্কিন টেক জায়ান্ট মেটাকে আড়াই হাজার কোটি (২ হাজার ৫০০ কোটি) ডলার জরিমানা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর এক বিচারক এ রায় দেন।

কোনো বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানকে সবচেয়ে বেশি জরিমানার ঘটনার মধ্যে এটি অন্যতম। ২০২১ সালে মেটার বিরুদ্ধে এ মামলা করেছিল নিউ মেক্সিকো কর্তৃপক্ষ। অভিযোগে বলা হয়েছিল, ২০১৬ সালে ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় জড়িত একটি রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানের কাছে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে মেটা।

এমনকি এসব তথ্যের ব্যবহার, গোপনীয়তা ও ফেসবুকের বিভিন্ন নীতি নিয়ে মেটা বিভ্রান্তিকর বক্তব্য দেয়। আদালতের এমন রায়ে অনেকটা চাপের মুখে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।

এর আগে গেল শিশু-কিশোরদের ক্ষতি করার দায়ে মেটাকে ৫৬ কোটি ডলার এবং মার্চে একই মামলায় সাড়ে ৩৭ কোটি ডলার জরিমানা করা হয়েছিল।

জেআর