এআই এজেন্টের সংখ্যা ছাড়িয়ে যাবে বিশ্বের জনসংখ্যাকেও

এআই এজেন্ট
প্রযুক্তি সংবাদ
তথ্য-প্রযুক্তি
0

স্বয়ংক্রিয়ভাবে বেনামে কাজ করতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর কিছু প্রোগ্রাম বা সফটওয়্যার। প্রযুক্তির ভাষায় যাকে বলে এআই এজেন্ট। এবার এই এজেন্টদের নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে ইন্টারনেট সোসাইটি অব চায়না। তাদের দাবি, আগামী কয়েক বছরের মধ্যে এআই এজেন্টের সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যাকেও ছাড়িয়ে যাবে। এই এজেন্টরাই হয়ে উঠবে বিশ্বের নতুন বুদ্ধিবৃত্তিক শক্তি।

সিআইএ, এমআইসিক্স, মোসাদ, কিংবা র- সিনেমা আর ইন্টারনেটের কল্যানে বিশ্বের ধুরন্দর গোয়েন্দা সংস্থা এবং তাদের এজেন্টদের নিয়ে বেশ ভালোই কৌতুহল আছে বিশ্ববাসীর। তবে সময় বদলেছে। বেড়েছে প্রযুক্তির দৌরাত্ন্যও। আজকের দুনিয়ায় তাই জেমস বন্ডের মতোই জনপ্রিয় এআই এজেন্ট।

যদিও এ এজেন্টের কাজ ভিন্ন। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স নির্ভর কিছু প্রোগ্রাম বা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে বেনামে কাজ করতে পারে। এ প্রোগ্রামকেই মূলত বলে এআই এজেন্ট। আর পাঁচটা সাধারণ চ্যাটবট যেমন চ্যাটজিপিটি বা জেমেনি শুধু ব্যবহারকারীর নির্দেশ অনুযায়ী কাজ করে বা প্রশ্নের উত্তর দেয়। কিন্তু এআই এজেন্ট স্বয়ংক্রিয়ভাবে নিজস্ব বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে একটি কমান্ড বা নির্দেশ পালন করে। অর্থাৎ ট্র্যাডিশনাল চ্যাটবট কেবল তাৎক্ষণিক প্রশ্নের উত্তর দিতে পারে, সেখানে আধুনিক এআই এজেন্ট অনেক জটিল প্রক্রিয়াও মানুষের হস্তক্ষেপ ছাড়াই সম্পন্ন করতে পারে। এ এজেন্ট নির্মাণে জন্য ওপেনএআইকে বড় অংকের বাজেটও দিয়েছে মাইক্রোসফট।

আরও পড়ুন

এভার এ এআই এজেন্টদের নিয়ে চাঞ্চল্যকর এক তথ্য দিয়েছে ইন্টারনেট সোসাইটি অব চায়না। প্রতিষ্ঠানের চেয়ারম্যানের দাবি, অচিরেই এআই এজেন্টের সংখ্যা পৃথিবীর মোট জনসংখ্যার চেয়েও বেশি হয়ে যাবে। এবং এ স্বয়ংক্রিয় প্রোগ্রামই হয়ে উঠবে বিশ্বের বুদ্ধিবৃত্তিক সম্পদের সবচেয়ে বড় অংশীজন।

এরঅর্থ হচ্ছে, অদূর ভবিষ্যতে এমন ধরণের সফটওয়্যার, প্রোগ্রাম ও হিউম্যানয়েড রোবট আসবে যা গণনা, উপলব্ধি, পর্যবেক্ষণ ও চিন্তাভাবনা করতে পারবে মানুষের নিয়ন্ত্রণ ছাড়াই। এতে লাভ হবে পুঁজিবাদীদের। এআই এজেন্টদের কারণে কারখানায় উৎপাদনশীলতা বাড়বে ৪০ শতাংশ পর্যন্ত। মিলবে সার্বক্ষণিক বিরতিহীন সেবা, কর্মী নিয়োগের খরচ কমবে প্রায় ৩৫ শতাংশ। সহজ হবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণে মতো কাজ।

বিপরীতে থাকবে মানুষের চাকরি হারানোর ঝুঁকি, থাকবে ভুল সিদ্ধান্তের আশঙ্কা। সৃজনশীলতার অভাব ছাড়াও কর্মক্ষেত্রে উন্নতির বেলায় পক্ষপাতিত্ব চোখে পড়বে সাধারণ কর্মী ও এআই এজেন্টদের মধ্যে।

জেআর