যাত্রাবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে নিহত এক যুবক

মরদেহের প্রতীকী
অপরাধ
0

রাজধানীর যাত্রাবাড়ীর থানার ধলপুরে দুখু মিয়া ওরফে মারুফ নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল (মঙ্গলবার, ২৭ অক্টোবর) সন্ধ্যার পর এই হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে জানায় স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শী বলছেন-একাধিক অস্ত্রধারী গুলি করতে করতে ধলপুরের সিটি গলি ধরে বের হয় । এসময় তাদের এলোপাতাড়ি গুলিতে মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে মারুফ নামে এক যুবক।

এসময় স্থানীয়রা দুর্বৃত্তদের ধাওয়া দিলে তারা এলাকা ত্যাগ করে। পরে পরিবার ও স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এফএস