ট্রাম্প কূটনীতি ও নিজ ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আব্বাস আরাঘচি
বিদেশে এখন
0

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরানের সঙ্গে পরমাণু আলোচনা চলাকালীন হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতি এবং তাকে যারা নির্বাচিত করেছেন সেই মার্কিনীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

এক্সে দেয়া এক পোস্টে আরাঘচি বলেন, ‘যখন পরমাণু আলোচনাকে রিয়েল এস্টেট লেনদেনের মতো বিবেচনা করা হয় এবং বড় বড় মিথ্যা দিয়ে বাস্তবতাকে আচ্ছন্ন করে ফেলা হয়, তখন অবাস্তব এসব প্রত্যাশা কখনো পূরণ হতে পারে না।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘এতে ফলাফল কী আসলে? ক্ষোভের বশে আলোচনার টেবিলেই বোমা মারার মতো কাজ এগুলো।’

এএম