বৈরুতে ধ্বংসস্তূপ, ইসরাইলের বিমান হামলা অব্যাহত

ইসরায়েলি টানা বিমান হামলায় ক্ষতিগ্রস্ত ভবন
বিদেশে এখন
2

ইসরাইলের গত কয়েক দিনের বিমান হামলার পর বৈরুতে ধ্বংসযজ্ঞ ও ক্ষতিগ্রস্ত ভবনের নতুন ছবি প্রকাশ করেছে বার্তাসংস্থা রয়টার্স। লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানীর কাছে দুই দফা হামলায় গতরাতে তিনজন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) সকালে বৈরুতের দক্ষিণাঞ্চলেও নতুন হামলার আবারও খবর এসেছে। এলাকাটি হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ব্রিটিশ সংবাদমাধ্যমে বিবিসি এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরাইল বলেছিল, তারা ‘হিজবুল্লাহ সন্ত্রাসী সংগঠনের কয়েকটি কমান্ড সেন্টার’ লক্ষ্য করে হামলা চালিয়েছে।

আরও পড়ুন:

এদিকে লেবাননের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসরাইলি ড্রোন হামলায় লেবাননের ত্রিপোলির কাছে বেদ্দাউই এলাকায় একটি অ্যাপার্টমেন্টে আঘাত হানে। বেদ্দাউই হলো একটি ফিলিস্তিনি শরণার্থী শিবির। ওই হামলায় হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা ওয়াসিম আতাল্লাহ আল-আলি এবং তার স্ত্রী নিহত হয়েছেন বলে জানানো হয়।

এ বিষয়ে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) এখনও কোনো মন্তব্য করেনি।

এএম