ক্রেমলিনের তথ্য অনুযায়ী, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার সমর্থনের জন্য, বিশেষ করে ইরানকে মানবিক সহায়তা প্রদানের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন:
তাদের কথোপকথনের পর বিবৃতিতে ক্রেমলিন জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট দ্রুত সংঘাত নিরসন এবং রাজনৈতিক উপায়ে তা সমাধানের পক্ষে তার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।
ক্রেমলিন আরও জানিয়েছে, পেজেশকিয়ান রাশিয়ার বিশেষ সহায়তার প্রশংসা করেছেন এবং মস্কোও তেহরানে ত্রাণ সহায়তা পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে।





