বাংলাদেশ বিমানের বহরে আরও ১১ বোয়িং উড়োজাহাজ, চুক্তি স্বাক্ষর

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং
দেশে এখন
0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ। এ নিয়ে বাংলাদেশ সরকার ও বোয়িং কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

তিনি বলেন, ‘দেশের চাহিদা ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই এগোচ্ছে সরকার। এর মাধ্যমে বাংলাদেশের এভিয়েশন খাত আরও সমৃদ্ধ হবে।’

প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মহলের আগ্রহ তৈরি হয়েছে বলেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ইরানের রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে মধ্যপ্রাচ্যের সংঘাত এবং এর প্রভাবে বাংলাদেশের আটকে থাকা কনটেইনার দ্রুত ছাড়িয়ে আনার বিষয়ে সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন:

আর ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

এছাড়া পদ্মা ব্যারেজ, তিস্তা ব্যারেজ, জলবায়ু সংকট মোকাবিলা, জনস্বাস্থ্যসহ নানা গুরুত্বপূর্ণ বৈঠকে দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে আন্তর্জাতিক মহলের সহযোগিতার ব্যাপারে অত্যন্ত ইতিবাচক সরকার বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

এসএস