ট্যাংকারে হামলার পর ইরাকে তেল টার্মিনাল কার্যক্রম বন্ধ

ইরাকের উম্ম কাসর বন্দরে তেল টার্মিনালে নোঙর করা একটি ট্যাংকার
বিদেশে এখন
0

ট্যাংকারে হামলার পর ইরাকে সব তেল টার্মিনালের কার্যক্রম সম্পূর্ণ স্থগিত করা হয়েছে। দেশটির জেনারেল কোম্পানি ফর পোর্টসের প্রধান ফারহান আল-ফারতুসি ইরাকি নিউজ এজেন্সিকে এ তথ্য জানিয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ফারহান আল-ফারতুসি ইরাকি বলেন, ‘সব তেলের টার্মিনাল কার্যক্রম বন্ধ রাখা হলেও বাণিজ্যিক বন্দরগুলো স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে।’

আরও পড়ুন:

এর আগে বসরা প্রদেশের উম্ম কাসর বন্দরে তেল বোঝাই করা দুটি অপরিশোধিত তেলের ট্যাংকারে বিস্ফোরকবাহী নৌকা দিয়ে হামলা চালানো হয়।

এএম