ছয় দিনেই ১১ বিলিয়ন ডলারের বেশি ব্যয়, জানালো পেন্টাগন

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন
বিদেশে এখন
0

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের চলমান সংঘাতের প্রথম ছয় দিনে ব্যয় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলারের বেশি হয়েছে বলে ধারণা করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।

মার্কিন গণমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস ও এনবিসি দ্য নিউইয়র্ক টাইমস ও এনবিসি নিউজ নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, গত (মঙ্গলবার, ১০ মার্চ) এক রুদ্ধদ্বার বৈঠকে মার্কিন সামরিক কর্মকর্তারা দেশেটির আইনপ্রণেতাদের কাছে এ ব্যয়ের হিসাব তুলে ধরেন।

প্রতিবেদন অনুযায়ী, এ হিসাবের মধ্যে ইরানের সঙ্গে সংঘাত শুরুর আগে সামরিক সরঞ্জাম ও জনবল মোতায়েনের প্রস্তুতিমূলক ব্যয়সহ অন্যান্য সংশ্লিষ্ট খরচ অন্তর্ভুক্ত নয়। ফলে প্রকৃত ব্যয়ের পরিমাণ আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এএম