মার্কিন হামলার পরও খার্গ দ্বীপ থেকে তেল রপ্তানি ‘স্বাভাবিক’, হতাহতের খবর নেই: ইরানি কর্মকর্তা

ড্রোন ভূপাতিত হওয়ার ধ্বংসাবশেষ থেকে আগুন লেগে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ তেল শিল্প এলাকায় ধোঁয়া উঠছে
বিদেশে এখন
0

উপসাগরে ইরানের খার্গ দ্বীপের অপরিশোধিত তেল রপ্তানি কেন্দ্রে মার্কিন হামলার পরও সেখান থেকে তেল রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন এক আঞ্চলিক কর্মকর্তা। এমনটাই জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরনার বরাতে ইরানের দক্ষিণাঞ্চলীয় বুশেহর প্রদেশের ডেপুটি গভর্নর এহসান জাহানিয়ান বলেছেন, এ রপ্তানি টার্মিনালে তেল কোম্পানিগুলোর কার্যক্রম ‘স্বাভাবিকভাবেই চলতে আছে’।

ডেপুটি গভর্নর জাহানিয়ান বলেন, হামলার পরও ‘বাসিন্দাদের দৈনন্দিন জীবন ও স্বাভাবিক কর্মকাণ্ডও পুরোপুরি বজায় রয়েছে’।

আরও পড়ুন:

তিনি আরও বলেন, এ হামলায় ‘সামরিক সদস্য, কোম্পানির কর্মী বা খার্গ দ্বীপের বাসিন্দাদের মধ্যে কোনো হতাহতের ঘটনা ঘটেনি’।

ফারসের তথ্যমতে, মার্কিন অভিযানটি ‘সেনাবাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা, জোশান নৌঘাঁটি, বিমানবন্দরের নিয়ন্ত্রণ টাওয়ার এবং ইরান কনটিনেন্টাল শেলফ অয়েল কোম্পানির হেলিকপ্টার হ্যাঙ্গারের ক্ষতি করার চেষ্টা করেছে’।

এএম