লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৮২৬, আহত ২,০০৯

বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত এক ভবনের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি
বিদেশে এখন
0

লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮২৬ জনে পৌঁছেছে। ২ মার্চ থেকে সারা দেশে হামলা তীব্র হওয়ার মধ্যে আহত হয়েছেন আরও ২ হাজার ৯ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম এ তথ্য উঠে এসেছে।

মন্ত্রণালয়টি বলেছে, ইসরাইলি হামলায় অন্তত ৬৫ জন নারী ও ১০৬ জন শিশু নিহত হয়েছেন। বুরজ কালাউইয়ার একটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রের ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ দুই স্বাস্থ্যকর্মীর মরদেহ উদ্ধারের পর নিহত প্যারামেডিকের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।

আরও পড়ুন:

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরাসরি হামলা বা নিরাপত্তা হুমকির কারণে পাঁচটি হাসপাতাল বন্ধ হয়ে যেতে বাধ্য হয়েছে।কর্মকর্তারা সতর্ক করেছেন, উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্ত স্থানগুলোতে তল্লাশি চালিয়ে যাওয়ায় এবং চিকিৎসা অবকাঠামোর ওপর চাপ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এএম