আজ (মঙ্গলবার, ১৯ মে) এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে একটি প্রতারকচক্র দেশের বিভিন্ন জেলার একাধিক ব্যক্তিকে অপরাধমূলক কার্যকলাপে অভিযুক্ত করে মিথ্যা ও ভুয়া আইনি নোটিশ দিয়ে হয়রানিসহ জেল-জরিমানা ও শাস্তির ভয়ভীতি দিচ্ছে।
এ ঘটনায় দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন:
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে আইন নিয়ন্ত্রণ বিভাগ ও ক্রাইম ইউনিট সেল নামে কোনো বিভাগ, শাখা কিংবা সেল নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয় না। এ বিষয়ে এরই মধ্যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রতারকচক্রের এ ধরনের কার্যকলাপে বিভ্রান্ত ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছে আইএসপিআর।





