উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ব্যাংকে হামলা ছিল ইরানের পাল্টা জবাব: আইআরজিসি

মুখপাত্র সর্দার নাঈনি
বিদেশে এখন
0

উপসাগরীয় দেশগুলোতে মার্কিন ব্যাংকের শাখাগুলোতে হামলা ছিল পাল্টা জবাব বলে দাবি করেছেন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র সর্দার নাঈনি।

ইরানের তাসনিম বার্তা সংস্থা নাঈনির বরাত দিয়ে জানিয়েছে, ‘দুটি ইরানি ব্যাংকে শত্রুপক্ষ যুক্তরাষ্ট্রের হামলার জবাব হিসেবে মার্কিন ব্যাংকের শাখাগুলোতে হামলা চালানো হয়েছে।’

তিনি সতর্ক করে বলেন, ‘শত্রুপক্ষ যদি এ কাজ আবার করে, তাহলে এ অঞ্চলে সব মার্কিন ব্যাংক শাখাই আমাদের বৈধ লক্ষ্যবস্তু হবে।’

আরও পড়ুন:

দুবাই ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল সেন্টার এলাকায় টানা দুটি হামলার পর দুবাইয়ে সিটিগ্রুপ ও স্ট্যান্ডার্ড চার্টার্ডসহ বড় মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যালয় খালি করা হয় এবং বাসা থেকে কাজের ব্যবস্থা করা হয়।

এদিকে এইচএসবিসি কাতারে তাদের শাখাগুলো বন্ধ করে দিয়েছে এবং এ অঞ্চলে কর্মীদের জন্য দূর থেকে কাজ করার নীতি অবলম্বন করেছে।

এএম