রিফিইউজি আবেদন থেকে সরে দাঁড়ালেন ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক

ইরানের নারী ফুটবল দলের সদস্যরা কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন
বিদেশে এখন
0

অস্ট্রেলিয়ায় এশিয়ান কাপে অংশ নেয়া ইরানের নারী ফুটবল দলের অধিনায়ক জাহরা ঘানবারি আশ্রয়ের আবেদন প্রত্যাহার করেছেন বলে জানিয়েছে ইরনের বার্তা সংস্থা ইরনা। এর ফলে প্রতিনিধি দলের পঞ্চম সদস্য হিসেবে তিনি এ সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আগামী কয়েক ঘণ্টার মধ্যে জাহরা ঘানবারি মালয়েশিয়া থেকে ইরানে ফিরবেন। এর আগে গত কয়েক দিনে তিন খেলোয়াড় ও একজন সহায়ক স্টাফ আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে মালয়েশিয়ায় যান।

আরও পড়ুন:

বিদেশে থাকা ক্রীড়াবিদেরা সরকারবিরোধী বক্তব্য দিলে বা বিচ্ছিন্ন হওয়ার চেষ্টা করলে তাদের স্বজনদের হুমকি দেয়া বা সম্পত্তি জব্দের ভয় দেখিয়ে ইরানি কর্তৃপক্ষ চাপ সৃষ্টি করে—এমন অভিযোগ বহুবার করেছে মানবাধিকার সংগঠনগুলো।

এএম