আজ (রোববার, ১৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৬২ জন, ওয়ারী বিভাগ ৬০ জন, মতিঝিল বিভাগ ৫৩ জন, তেজগাঁও বিভাগ ৭১ জন, মিরপুর বিভাগ ১৫২ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৪৩ জন ও গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেপ্তার করেছে।
অভিযানে একটি গুলির খোসা, ৫০ কেজি ৫১০ গ্রাম গাঁজা, ৬০২০ পিস ইয়াবা, ১১ বোতল বিদেশি মদ, ২৪ বোতল কফ সিরাপ, দুটি ছুরি, সাতটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
গতকাল (শনিবার, ১৪ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।





