ইরানি হামলার কারণে হরমুজ প্রণালিতে নৌযান চলাচল কার্যত স্থবির হয়ে পড়েছে। নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ না করে আরাঘচি বলেন, নিরাপদ চলাচল নিশ্চিত করতে চেয়ে বেশ কয়েকটি দেশ ইরানের সঙ্গে যোগাযোগ করেছে।
আরাঘচি আরও বলেন, ‘ইরানের সব পারমাণবিক স্থাপনা এখন ধ্বংসস্তূপের নিচে রয়েছে এবং এই মুহূর্তে সেগুলো পুনরুদ্ধারের কোনো কর্মসূচি বা পরিকল্পনা নেই।’
আরও পড়ুন:
তিনি জানান, ইরান-যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা চলাকালে ইরান ‘সমৃদ্ধ ইউরেনিয়াম কম মাত্রায় রূপান্তরের’ প্রস্তাব দিয়েছিল। ‘এটি ছিল বড় ছাড়।’ তবে বর্তমান সংঘাতে পরিস্থিতি বদলে গেছে।’
তিনি বলেন, ‘এ মুহূর্তে আলোচনার টেবিলে কিছু নেই, সবকিছু ভবিষ্যতের ওপর নির্ভর করছে।’





