আলী লারিজানিকে লক্ষ্য করে রাতভর হামলা, নিহতের দাবি ইসরাইলের

আলী লারিজানি
বিদেশে এখন
0

মুসলিম বিশ্বের উদ্দেশে এক বার্তায় তেহরান যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে লড়াইয়ে ‘অটল’ রয়েছে বলে জানানোর এক দিন পরই ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি লক্ষ্য করে রাতভর হামলার চালিয়েছে ইসরাইলি।

ইসরাইলি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি ইসরাইলি হামলার লক্ষ্যবস্তু হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, ইরানের ক্ষমতার কাঠামোর শীর্ষ পর্যায়ের এই ব্যক্তিত্ব হামলায় নিহত হয়েছেন নাকি আহত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজও দাবি করেছেন, লারিজানি নিহত হয়েছেন।

আরও পড়ুন:

তবে এ নিয়ে ইরান এখনও কোনো মন্তব্য করেনি। সাবেক পারমাণবিক আলোচক লারিজানি বর্তমানে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তাকে ইরানের ক্ষমতার কাঠামোর অন্যতম প্রভাবশালী ব্যক্তি হিসেবে দেখা হয়।

তার মৃত্যু নিশ্চিত হলে, যুদ্ধের প্রথম দিন নিহত হওয়া সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পর লারিজানিই হবেন নিহত সর্বোচ্চ পর্যায়ের ইরানি কর্মকর্তা। আলী খামেনির ঘনিষ্ঠ মিত্র ছিলেন লারিজানি।

প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার তেহরানে কুদস দিবসের সমাবেশে সবশেষ তাকে জনসমক্ষে দেখা গিয়েছিল। 

এএম