ঈদে বন্ধ আল-আকসা মসজিদ, জেরুজালেমে মুসল্লিদের জন্য ‘বেদনাদায়ক দিন’

ঈদের দিনে আল-আকসা মসজিদ বন্ধ
বিদেশে এখন
0

১৯৬৭ সালের পর এই প্রথম রমজানের শেষে শুক্রবার জেরুজালেমের সবচেয়ে পবিত্র স্থান আল-আকসা মসজিদ বন্ধ রাখা হয়েছে। এতে ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসরাইলি কর্তৃপক্ষ পুরো কমপ্লেক্স বন্ধ রাখায় মুসল্লিরা সিলগালা করা স্থাপনাটির যতটা কাছে যাওয়া সম্ভব, সেখানেই ঈদের নামাজ আদায়ে বাধ্য হচ্ছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে শত শত মুসল্লি পুরোনো নগরীর বাইরে নামাজ আদায় করতে বাধ্য হন। এ সময় ইসরাইলি পুলিশ ওই স্থাপনার প্রবেশপথগুলোতে ব্যারিকেড বসায়।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের যুদ্ধ ঘিরে নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইলি কর্তৃপক্ষ কার্যত জেরুজালেমের এই মসজিদ কমপ্লেক্সটি রমজানজুড়ে অধিকাংশ মুসলিম মুসল্লির জন্য বন্ধ করে দেয়। কর্তৃপক্ষ এ পদক্ষেপকে ইরানের সঙ্গে ক্রমবর্ধমান সংঘাত-সংশ্লিষ্ট নিরাপত্তাব্যবস্থা হিসেবে উপস্থাপন করে। এর ফলে হাজারো ফিলিস্তিনি পুরোনো নগরীর ফটকের বাইরে জড়ো হয়ে নামাজ আদায় করেন।

তবে ফিলিস্তিনিদের ভাষ্য অনুসারে, নিরাপত্তা উত্তেজনাকে কাজে লাগিয়ে আল-আকসা মসজিদ কমপ্লেক্সে বিধিনিষেধ আরও কড়া করা এবং নিয়ন্ত্রণ সুদৃঢ় করার বৃহত্তর ইসরাইলি কৌশলের অংশ এই পদক্ষেপ। মুসলমানদের কাছে এ স্থানটি আল-হারাম আল-শরিফ নামে পরিচিত। এর মধ্যে সপ্তম শতকের ডোম অব দ্য রক ইসলামি স্থাপনাটিও রয়েছে। আর ইহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট, যেখানে খ্রিষ্টপূর্ব দশম শতাব্দীর প্রথম মন্দির ও দ্বিতীয় মন্দির ছিল; ৭০ খ্রিষ্টাব্দে রোমানরা দ্বিতীয় মন্দিরটি ধ্বংস করে।


এএম