ওই কর্মকর্তাদের একজন বলেন, ‘ইউএসএস বক্সার এবং এতে থাকা মেরিন এক্সপিডিশনারি ইউনিট নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ আগেই যুক্তরাষ্ট্র ছেড়ে যাচ্ছে। তবে তাদের মিশন কী হবে, তা স্পষ্ট নয়।’
আরও পড়ুন:
এর আগে জানানো হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খার্গ দ্বীপের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছেন। এর লক্ষ্য হতে পারে ইরানের তেল আয় বন্ধ করে দেশটিকে আত্মসমর্পণে বাধ্য করা। তবে এমন কোনো অভিযান হলে তা যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, কারণ ওই দ্বীপে অবস্থানরত মার্কিন সেনারা হামলার মুখে অত্যন্ত ঝুঁকির মধ্যে থাকবে।




