ইসরাইলিদের ‘আত্মতুষ্টিতে’ না ভোগার আহ্বান নেতানিয়াহুর

বেনইয়ামিন নেতানিয়াহু
বিদেশে এখন
1

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাস্থল দক্ষিণ ইসরাইলের আরাদ শহর পরিদর্শন করে এই হামলায় কেউ নিহত না হওয়াকে ‘মিরাকল’ বা অলৌকিক ঘটনা বলে বর্ণনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।

গতকাল (শনিবার, ২১ মার্চ)  শহরটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

নিহত হওয়ার ঘটনা না থাকলেও ইসরাইলি জনগণকে 'আত্মতুষ্টিতে' না ভোগার আহ্বান জানান মি. নেতানিয়াহু। বলেন, ক্ষেপণাস্ত্র হামলার সতর্ক সংকেত বাজার সময় আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে।

আরও পড়ুন:

গতকাল (শনিবার, ২১ মার্চ) রাতে ইরানি হামলার কথা উল্লেখ করে ইসরাইলি প্রধানমন্ত্রী বলেন, ‘সতর্কবার্তা পাওয়ার পর থেকে ক্ষেপণাস্ত্রটি পড়ার আগ পর্যন্ত পুরো দশ মিনিট সময় ছিল।’

যদি ওই কয়েক মিনিটের মধ্যে সবাই সুরক্ষিত জায়গায় অর্থাৎ, ভবনের নিচে থাকা আশ্রয়কেন্দ্রে চলে যেত তাহলে কেউই আহত হতো না, যোগ করেন তিনি।

এএম