
জাতিসংঘে ওয়াকআউট ও দুয়োধ্বনির মুখে নেতানিয়াহু, মাহমুদ আব্বাসের দ্বি-রাষ্ট্র সমাধানের আহ্বান
তিন বছর ধরে মধ্যপ্রাচ্যের সাতটি ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী-আইডিএফ। জাতিসংঘে দেয়া ভাষণে এমনটাই দাবি করেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এসময় যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইরানের সামরিক ও পরমাণু সক্ষমতা ধ্বংসের দাবিও করেন তিনি। এদিকে, ইসরাইলি হামলায় গাজায় নজিরবিহীন মানবিক সংকটের কথা উল্লেখ করে সংকটের দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধান নিশ্চিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান; নির্বাচন সামনে রেখে নেতানিয়াহুর ‘চিরস্থায়ী যুদ্ধের’ কৌশল
গাজার যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত ১৫ দফার শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। হামাসকে ‘প্রকৃতপক্ষে নিরস্ত্রীকরণ’ না করা পর্যন্ত গাজা থেকে সেনা প্রত্যাহারে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। আগামী অক্টোবরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহুর এই সিদ্ধান্তকে তার রাজনৈতিক অস্তিত্ব টিকিয়ে রাখার কৌশল হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

স্পেনে অভিবাসী ঢলকে ঘিরে নতুন বিতর্ক; আলোচনায় ট্রাম্প-নেতানিয়াহু
সেউতায় অভিবাসনপ্রত্যাশীদের আকস্মিক ঢলের পেছনে ট্রাম্প-নেতানিয়াহু কলকাঠি নাড়তে পারেন বলে মনে করেছেন বিশ্লেষকরা। তাদের অভিমত, চলমান মধ্যপ্রাচ্য সংঘাত ও ন্যাটো ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে স্পেনের তিক্ত সম্পর্কের কারণে মরক্কোকে ঢাল হিসেবে ব্যবহার করেছে তেল-আবিব।

ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে ইতিবাচক বার্তা জেলেনস্কি ও নেতানিয়াহুর
বড় কোনো ঘোষণা ছাড়াই একই দিনে জেলেনস্কি ও নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের ইতি টেনেছেন ট্রাম্প। দুই রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলাদা আলাদা রুদ্ধদ্বার আলোচনার পর হোয়াইট হাউজ জানিয়েছে, বৈঠক ইতিবাচক এবং ফলপ্রসূ হয়েছে। জেলেনস্কির দাবি, আলোচনায় মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা- ‘প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর’ উৎপাদনের লাইসেন্স নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। বিপরীতে, তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলছেন, ট্রাম্পের সঙ্গে এটাই ছিলো তার এ যাবৎকালের সেরা বৈঠক।

ওয়াশিংটনে ট্রাম্প-নেতানিয়াহু বৈঠক ঘিরে জল্পনা; ইউক্রেন নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা
হোয়াইট হাউজে একই দিনে নেতানিয়াহু- জেলেনস্কির সঙ্গে ট্রাম্পের আলাদা বৈঠক ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে জল্পনা- কল্পনা। বিশ্লেষকদের অভিমত, বৈঠকে ইউক্রেন ইস্যুতে ইতিবাচক আলোচনার সম্ভাবনা থাকলেও ইরান যুদ্ধের জেরে চির ধরা সম্পর্ক পুনরায় জোরদারে চেষ্টা করবেন নেতানিয়াহু। পাশাপাশি, তুরস্ক ও সৌদি আরবের সঙ্গে ট্রাম্পের সামরিক ও পারমাণবিক চুক্তির পরিকল্পনা যেন যুক্তরাষ্ট্র- ইসরাইলের সম্পর্কে ছেদ ফেলতে না পারে তা নিশ্চিতেও আলোচনা করবেন নেতানিয়াহু। তবে নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে পৌঁছাতেই তার গ্রেপ্তার দাবি করে বিক্ষোভে নেমেছেন ফিলিস্তিনপন্থিরা।

নেতানিয়াহুকে কোনভাবেই গ্রেপ্তার করা যাবে না: ট্রাম্প
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে আসলে তাকে কোনভাবেই গ্রেপ্তার করা হবে না বলে সাফ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে এ কথা বলেন তিনি।

যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগ, চাপের মুখে নেতানিয়াহু
ইরান, গাজা, লেবাননসহ আঞ্চলিক যুদ্ধ পরিচালনায় ব্যর্থতা ও দুর্নীতির অভিযোগে, অক্টোবরের সাধারণ নির্বাচনের আগে সীমাহীন চাপের মুখে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। এছাড়াও, লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্র- ইসরাইলের বিপরীতমুখী অবস্থান ভালোভাবে নিচ্ছে না ইসরাইলি জনগণ। বিশ্লেষকদের অভিমত, আসন্ন নির্বাচনে পরিবর্তন প্রত্যাশা করছে অনেক ইসরাইলি। এরইমধ্যে নেতানিয়াহুকে নির্বাচনে মাঠে শক্ত চ্যালেঞ্জ জানাচ্ছেন আরেক ডানপন্থী নেতা গাদি আইজেনকোট।

লেবানন, সিরিয়া ও গাজায় অনির্দিষ্টকালের জন্য সেনা থাকবে: নেতানিয়াহু
লেবাননের দক্ষিণাঞ্চল, সিরিয়া ও গাজায় অনির্দিষ্টকালের জন্য আইডিএফ সেনা মোতায়েন থাকবে বলে সাফ জানিয়েছে ইসরাইল। স্থানীয় সময় গতকাল (বৃহস্পতিবার, ২৫ জুন) ইসরাইলের দক্ষিণে এক অনুষ্ঠানে দ্ব্যর্তভাবে এভাবেই নিজেদের অবস্থানের জানান দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী কাটজ। অন্যদিকে, ইসরাইলকে অবশ্যই লেবাননের সমগ্র ভূখণ্ড থেকে স্বেচ্ছায় সরে যেতে হবে বলে আবারও সতর্ক করলেন ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের কুর্দস কমান্ডার।

দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি; সেনা প্রত্যাহারে অনড় ইসরাইল
দক্ষিণ লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের নির্দেশ দিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ। তবে অধিকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার না করার ঘোষণাও দেয়া হয়েছে।

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির জেরে লেবাননে হামলার হুঁশিয়ারি নেতানিয়াহুর
তেল আবিবকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এমন অভিযোগে লেবাননে হামলা অব্যাহত রাখার হুঁশিয়ারি দিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। যদিও শিগগিরই এ চুক্তিতে ইসরাইলও অন্তর্ভুক্ত হবে বলে মন্তব্য করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এদিকে, তেহরানের সঙ্গে এরই মধ্যে ডিজিটাল পদ্ধতিতে চুক্তি সই হয়েছে বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।

ইরান ইস্যুতে ট্রাম্পের নতুন দাবি, দুই সপ্তাহে ‘পূর্ণাঙ্গ বিজয়’
আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পূর্ণাঙ্গ বিজয় ঘোষণা করবে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও, ইরানে হামলা অব্যাহত রাখলে নেতানিয়াহু বিচ্ছিন্ন হয়ে পড়বেন বলেও সতর্ক করেছেন তিনি। আর মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, আলোচনার টেবিলে নিজেদের লক্ষ্য অর্জনে ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। বিপরীতে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের অভিযোগ, যুদ্ধবিরতি বা সংলাপ কিছুই চায় না যুক্তরাষ্ট্র। অন্যদিকে, ইরানের হুমকির তোয়াক্কা না করেই লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল।

সময় ফুরিয়ে আসছে; ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
নেতানিয়াহুর সঙ্গে আধঘণ্টা ফোনালাপের পরই ইরানকে ধ্বংসের হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, ইরানের সময় ফুরিয়ে আসছে, দ্রুত পদক্ষেপ না নিলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। অন্যদিকে যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে নজিরবিহীন জবাব দেয়ার পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরানও। এমনকি নৌ অবরোধ তুলে না নিলে ওমান সাগরে যুক্তরাষ্ট্রের কবর রচনার হুমকি দিয়েছেন আইআরজিসির সাবেক কমান্ডার।