যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে নিহত ২০৮ শিশু

ধ্বংস হওয়া ইরানের ভবন
বিদেশে এখন
0

ইরানি রাষ্ট্রীয় টিভিতে জাফর মিয়াদফারের বক্তব্য; মিনাবের মেয়েদের স্কুলে হামলায় নিহত ১৬৮। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানে নিহত শিশুর সংখ্যা বেড়ে ২০৮ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির জরুরি সেবা বিভাগের প্রধান।

আরও পড়ুন:

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাফর মিয়াদফার বলেন, নিহত ২০৮ শিশুর মধ্যে ১৬৮ জন মিনাব শহরের একটি মেয়েদের স্কুলে যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়।

মিয়াদফার আরও বলেন, নিহত শিশুদের মধ্যে ১৩ জনের বয়স পাঁচ বছরের নিচে। আর সবচেয়ে কম বয়সী শিশুটির বয়স ছিল তিন দিন। ইরান সরকারের হিসাবে, এ পর্যন্ত দেশজুড়ে ১ হাজার ৫০০শ জনের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এএম