ইরাকের আনবার প্রদেশে ভয়াবহ বিমান হামলা, নিহত ৭

আনবার প্রদেশে ইরাকি সেনারা
বিদেশে এখন
0

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে আধাসামরিক বাহিনী পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) একটি অবস্থানে ভয়াবহ বিমান হামলা হয়েছে। এতে অন্তত সাত ইরাকি সেনা নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, আজ সকাল ৯টার দিকে একটি সামরিক ক্লিনিক এবং তার পাশেই অবস্থিত ইঞ্জিনিয়ারিং ইউনিটের ওপর এ হামলা চালানো হয়। বিধ্বস্ত এলাকায় এখনো উদ্ধার তৎপরতা চলছে; ধ্বংসস্তূপের নিচে আরও কেউ আটকে আছে কি না, তা খতিয়ে দেখছেন উদ্ধারকর্মীরা।

আরও পড়ুন:

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলাকে আন্তর্জাতিক আইন ও রীতির ‘চরম ও মারাত্মক লঙ্ঘন’ হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, আন্তর্জাতিক যুদ্ধনীতি অনুযায়ী যেকোনো দেশের চিকিৎসা কেন্দ্র বা সংশ্লিষ্ট কর্মীদের ওপর হামলা চালানো কঠোরভাবে নিষিদ্ধ।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ ঘটনাকে একটি ‘বিপজ্জনক উস্কানি’ হিসেবেও বর্ণনা করা হয়েছে। একইসঙ্গে এ বর্বরোচিত হামলার জন্য দায়ীদের চিহ্নিত করে দ্রুত জবাবদিহিতার আওতায় আনার জোর দাবি জানানো হয়েছে।

এএইচ