মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার স্থলসেনা পাঠানোর কথা ভাবছে ট্রাম্প প্রশাসন: ওয়াল স্ট্রিট জার্নাল

সামরিক জাহাজে উঠছেন মার্কিন সেনাসদস্যরা
বিদেশে এখন
1

ইরানের সঙ্গে শান্তি আলোচনার কথা বললেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও সামরিক বিকল্প পন্থা বাড়াতে মধ্যপ্রাচ্যে সর্বোচ্চ ১০ হাজার অতিরিক্ত স্থলসেনা মোতায়েনের বিষয়টি পেন্টাগন বিবেচনা করছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মার্কিন ডিফেন্স ডিপার্টমেন্টের পরিকল্পনা সম্পর্কে অবগত কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রস্তাবিত এই বাহিনীতে সম্ভবত পদাতিক সেনা ও সাঁজোয়া যান থাকবে।

আরও পড়ুন:

এ বাহিনীকে এরইমধ্যে সে অঞ্চলে পাঠানোর নির্দেশ দেয়া প্রায় ৫ হাজার মেরিন এবং ৮২তম এয়ারবর্ন ডিভিশনের প্রায় ২ হাজার প্যারাট্রুপারের সঙ্গে যুক্ত করা হবে।

এএম