ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্তের দাবি ইসরাইলের

ইসরায়েলের উপকূলীয় শহর নেতানিয়ার আকাশে রকেটের ধোঁয়া
বিদেশে এখন
0

ইয়েমেন থেকে আজ ভোরে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন থেকে এটাই প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে জানিয়েছে আইডিএফ। বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইল জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এ হুমকির বিষয়ে জনগণকেও সতর্ক করা হয়েছে। এদিকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের কয়েক ঘণ্টা আগে গতকাল (শুক্রবার, ২৭ মার্চ) ইরান-সমর্থিত হুথিরা বলেছিল, ইরান ও তারা যাকে ‘প্রতিরোধ অক্ষ’ বলে উল্লেখ করে তাদের বিরুদ্ধে যুদ্ধাবস্থায় উত্তেজনা বাড়তে থাকলে তারাও পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে কী ধরনের হস্তক্ষেপ নেয়া হবে, সেটা তারা জানায়নি।

আরও পড়ুন:

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধে হুথিদের যুক্ত হওয়া আঞ্চলিক সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে ইয়েমেনের বাইরে দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানা এবং আরব উপদ্বীপ ও লোহিত সাগরের আশপাশে জাহাজ চলাচলের পথ ব্যাহত করার সক্ষমতা হুথিদের রয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় হামাসকে সমর্থন জানিয়ে তারা এমন পদক্ষেপ নিয়েছিল বলে প্রতিবেদনে বলা হয়।

এদিকে চার সপ্তাহ আগে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিতে ইরানের শিয়া মিত্রদের মধ্যে লেবানন ও ইরাকের গোষ্ঠীগুলোও এরইমধ্যে যুক্ত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়।

এএম