
ইয়েমেনে সরকারি বাহিনীকে হটিয়ে গুরুত্বপূর্ণ বন্দর দখল, সংকটে বাব-এল-মান্দেব
লোহিত সাগরের কৌশলগত বন্দর শহর মোখা নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী স্লোগান দিয়ে বিদ্রোহীরা সেখানে প্রবেশ করে। এএফপির বরাত দিয়ে ইয়াহু নিউজের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সৌদি আরবজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি ইরান-সমর্থিত গোষ্ঠীর
ইয়েমেনজুড়ে শুরু হওয়া তীব্র সংঘাতে তিন শিশু নিহতের ঘটনায় হুথিদের দায়ী করেছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার। সৌদি আরবজুড়ে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবিও করেছে ইরান-সমর্থিত গোষ্ঠীটি। এর জেরে ইতোমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে সৌদি আরবে। পাশাপাশি সৌদি বাহিনীর বিরুদ্ধে ইয়েমেনজুড়ে ১২ ঘণ্টায় ৫৪টি বিমান হামলার অভিযোগ গোষ্ঠীটির। বিভিন্ন সূত্রের খবর, সৌদি বাহিনী ইয়েমেন সরকারের সমর্থনে হুথিদের বিরুদ্ধে এসব হামলা চালিয়েছে।

লোহিত সাগরে জাহাজ মাসুল চালুর পরিকল্পনা নেই ইয়েমেনের হুথিদের
লোহিত সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোর ওপর কোনো ধরনের মাসুল বা কর বসানোর পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ (শনিবার, ১ আগস্ট) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, এই জলপথ দিয়ে জাহাজ চলাচল এখনো আগের মতোই সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে আইআরজিসি কমান্ডার ও ক্ষেপণাস্ত্র পাঠালো ইরান
লোহিত সাগরে হুথিদের হামলা চালানোর সক্ষমতা বাড়াতে ইয়েমেনে ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোরের (আইআরজিসি) কমান্ডার, সামরিক উপদেষ্টা এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির সরঞ্জাম পাঠিয়েছে ইরান। চলতি মাসের মাঝামাঝি সময়ে একটি বিশেষ ফ্লাইটে এসব সরঞ্জাম ও জনবল পাঠানো হয় বলে চারটি সূত্র নিশ্চিত করেছে।

ইরান-হুথি হুমকিতে জ্বালানি সংকটের শঙ্কা; তেলের দাম বাড়লো ১ শতাংশের বেশি
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের হামলা তীব্র হওয়া এবং লোহিত সাগরের তেল সরবরাহ পথ বন্ধ করতে ইয়েমেনের হুথিদের প্রস্তুত থাকতে ইরানের নির্দেশ দেয়ার পর জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়। এর জেরেই জ্বালানি তেলের দামে এই ঊর্ধ্বগতি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

বিদ্যুৎ অবকাঠামোয় হামলা হলে লোহিত সাগর বন্ধের নির্দেশ ইরানের
যুক্তরাষ্ট্র যদি ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলা চালায়, তবে লোহিত সাগরের তেল সরবরাহের নৌপথ বন্ধ করে দেয়ার জন্য প্রস্তুত থাকতে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নির্দেশ দিয়েছে ইরান। আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) তিনটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এই পদক্ষেপ বিশ্বের জ্বালানি সরবরাহে নতুন করে বড় হুমকি তৈরি করেছে। রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেনে হুথিদের প্রাণঘাতী হামলা, নিহত ১৪ সরকারি সেনা
ইয়েমেনের বন্দরনগরী হোদেইদার দক্ষিণে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের হামলায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের ১৪ সেনা নিহত হয়েছেন। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট দুই সামরিক কর্মকর্তা ৫ জুলাই এএফপির বরাত দিয়ে স্ট্রেইটটাইমসের প্রতিবেদন এ তথ্য জানিয়েছেন।

হুথিদের ইরান-সমর্থন বাড়ায় জাহাজ চলাচলে সতর্কতা জারি ইইউ নৌ মিশনের
লোহিত সাগরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌ মিশন জানিয়েছে, হুথিদের ইরান-সমর্থন বেড়েছে বলে তারা যে পরিস্থিতি দেখছে, সে কারণে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে জাহাজ চলাচল নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান যুদ্ধে হুথিদের প্রবেশ; মধ্যপ্রাচ্যে নতুন শঙ্কা
ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা শনিবার কয়েক মাস পর প্রথমবার ইসরাইলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যুদ্ধটি ইতিমধ্যে বিভিন্ন ফ্রন্টে চলার মধ্যে হুথিদের প্রবেশকে ‘গুরুতর ও গভীরভাবে উদ্বেগজনক উত্তেজনা বৃদ্ধি’ বলে মন্তব্য করেছেন চ্যাথাম হাউসের গবেষণা ফেলো ফারিয়া আল-মুস্লিমি। এএফপির বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ওয়ার্ল্ডের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্তের দাবি ইসরাইলের
ইয়েমেন থেকে আজ ভোরে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত করেছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ)। যুদ্ধ শুরু হওয়ার পর ইয়েমেন থেকে এটাই প্রথম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বলে জানিয়েছে আইডিএফ। বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইরান-মার্কিন যুদ্ধে প্রয়োজন হলে সামরিকভাবে হস্তক্ষেপ করবে হুথিরা
ইয়েমেনের হুথি গোষ্ঠীর নেতা আবদুল-মালিক আল-হুথি বলেছেন, ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে চলমান যুদ্ধে তার আন্দোলন ‘নিরপেক্ষ নয়’। আঞ্চলিক পরিস্থিতির প্রয়োজনে তার গোষ্ঠী সামরিকভাবে হস্তক্ষেপ করবে বলেও তিনি সতর্ক করেছেন। তুরস্কের সংবাদ সংস্থা আনাদুলুর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইসরাইলি বিমান হামলায় প্রাণ হারালেন হুথি প্রধানমন্ত্রী আল-রাহাভি
ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাভি ইসরাইলি বিমান হামলায় নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার একটি অ্যাপার্টমেন্টে তিনি এ হামলার শিকার হন।