ইরানে ইন্টারনেট বন্ধ ৬৭২ ঘণ্টা; এক মাস ধরে ‘ডিজিটাল ব্ল্যাকআউট’—নেটব্লকস

ইন্টারনেট বন্ধের সময় ১২০ ঘণ্টা ছাড়িয়েছে
বিদেশে এখন
1

ইরানে ইন্টারনেট বন্ধ থাকার সময় ৬৭২ ঘণ্টায় পৌঁছেছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষণকারী সংস্থা নেটব্লকস। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা শুরুর পর দেশজুড়ে ইরানি কর্তৃপক্ষ যে ইন্টারনেট অবরোধ আরোপ করেছিল, তা পুরো এক মাস ধরে চলেছে বলে সংস্থাটি জানিয়েছে।

আরও পড়ুন:

নেটব্লকস বলেছে, ‘ঠিক এক মাস আগে আজ (শনিবার, ২৮ মার্চ) সকালে, ২৮ ফেব্রুয়ারি, কর্তৃপক্ষ বৈশ্বিক ইন্টারনেটে প্রবেশাধিকার বন্ধ করে দিলে ইরান ডিজিটাল অন্ধকারে নিমজ্জিত হয়। টানা চার সপ্তাহ, ৬৭২ ঘণ্টা পরও ব্ল্যাকআউট কার্যকর আছে, যা যোগাযোগ করা ও তথ্য জানার ক্ষেত্রে ইরানিদের অধিকার লঙ্ঘন করছে।’

ইন্টারনেট না থাকায় সাধারণ মানুষের যোগাযোগ করা এবং আসন্ন হামলা সম্পর্কে সতর্কবার্তা পাওয়া কঠিন হয়ে পড়ছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

এএম