টাঙ্গাইলে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে ৩ জনকে কারাদণ্ড

টাঙ্গাইল
কারাদণ্ড প্রতীকী
এখন জনপদে
অপরাধ
1

টাঙ্গাইল সদরের শিবপুর ঘাটে লৌহজং নদী থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগে তিনজনকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল (সোমবার, ২ নভেম্বর) রাতে সদর উপজেলার শিবপুর ঘাট এলাকায় সদর নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া ও সহকারী কমিশনার (ভূমি) সাহেল আহমেদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডিতরা হচ্ছেন—সদর উপজেলার বিল মাগুরাটা গ্রামের মজনু মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (২১), কালিহাতীর দশকিয়া গ্রামের মো. আনোয়ারের ছেলে মো. অলি (২৫) ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার রাজারহাট গ্রামের তমিজার রহমানের ছেলে মো. হানিফ আলী (২৪)।

বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মিয়া বলেন, ‘লৌহজং নদী খনন কাজ চলমান রয়েছে। দণ্ডিতরা সেখান থেকে মাটি বিক্রি করায় তাদের এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে। দণ্ডিতদের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর বিভিন্ন ধারায় কারাদণ্ড দেয়া হয়।’

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এসএস