২০টি ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন প্রতিহত করেছে আরব আমিরাত: প্রতিরক্ষা মন্ত্রণালয়

ড্রোন হামলার পর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরে তেল বোঝাই কার্যক্রমের বন্ধ করা হয়।
বিদেশে এখন
0

সংযুক্ত আরব আমিরাত ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৩৭টি ড্রোন প্রতিহত করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে, ‘ইরানের প্রকাশ্য হামলা শুরুর পর থেকে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোট ৩৯৮টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১৫টি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১ হাজার ৮৭২টি ড্রোন প্রতিহত করেছে।’

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, এসব হামলায় ১১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সশস্ত্র বাহিনীর দুই সদস্য এবং সশস্ত্র বাহিনীর সঙ্গে চুক্তিভিত্তিক কর্মরত এক মরক্কোর নাগরিক রয়েছেন।

এর আগে আবুধাবিতে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর পাঁচজন আহত হয়েছেন—এ তথ্যও জানিয়েছিলাম আমরা।

এএম